শাহবাজপুর উচ্চ বিদ্যালয়

পুঠিয়া,রাজশাহী
স্থাপিত:১৯৮৬ EIIN:১২৬৯৬১
ম্যানেজিং কমিটি

আমাদের সফল ম্যানেজিং কমিটি

মো: আলফাজ উদ্দিন

মো: আলফাজ উদ্দিন

সভাপতি

সভাপতির বাণী

প্রিয় অভিভাবকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও শুভানুধ্যায়ীগণ,
আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা।

শাহবাজপুর হাই স্কুলের সভাপতি হিসেবে আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত। এই বিদ্যালয় শুধুমাত্র একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি একটি আলোকবর্তিকা, যা ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করে গড়ে তুলছে। ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয় দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে শিক্ষাদান করে আসছে।

আমাদের লক্ষ্য শুধু পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং নৈতিকতা, মানবিকতা এবং বাস্তবজ্ঞানসম্পন্ন সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলা। আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমরা বিদ্যালয়ের শিক্ষা ও পরিবেশ উন্নয়নে সর্বদা সচেষ্ট।

শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সম্মিলিত প্রচেষ্টা, এবং ছাত্র-ছাত্রীদের নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে আমরা একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শাহবাজপুর হাই স্কুলকে এগিয়ে নিতে চাই।

সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।

সভাপতি
শাহবাজপুর হাই স্কুল।
পুঠিয়া ,রাজশাহী